কুমিল্লার হোমনায় বিনা অনুমতিতে বানিজ্য ও কুটির শিল্প মেলা আয়োজন করায় তা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার(১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জয়পুর গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন এবং স্থাপনা অপসারণের ব্যবস্থা নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের ও হোমনা থানার এসআই মো. ইউসুফের নেতৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।জানাগেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের কিছু ব্যক্তির সহযোগিতায় চান্দিনা উপজেলার মামুনুর রশিদ নামের এক ব্যক্তি এই মেলার আয়োজন করেন। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের মেলাটি বন্ধের নির্দেশ দেন। পরবর্তীতে মেলার কর্তৃপক্ষ আবারও মেলার আয়োজনের চেষ্টা করেন।এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয় এলাকাবাসী ও জমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে পূর্বে মেলাটি বন্ধ করা হয়েছিল। কিন্তু মেলা কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়া পুনরায় স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এদিকে ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে মেলা বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়েছেন। মেলায় অংশগ্রহণকারী দোকানিরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। প্রশাসনের উদ্যোগে মেলা বন্ধ ও উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা
ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতেকা

ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় পর্যায়ের স্বর্ণপদকজয়ী তরুণ কারাতেকা হেলেনা ঘোলামি। এ নিয়ে ইরানের অন্তত ৮ জন ক্রীড়াবিদ ও Read more

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?
এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার Read more

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৩ জুলাই) Read more

বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২
বরিশালে পিকআপ চাপায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন
যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

ভোলার চরফ্যাশনে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জাহিদুল (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন