ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকছে না ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর প্রতিষ্ঠানটি বিসিসিআই-কে (ভারতীয় ক্রিকেট বোর্ড) জানিয়েছে, তারা স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে।বিসিসিআই-এর সিইও হেমাং আমিনের কাছে ড্রিম ইলেভেনের কর্মকর্তারা সরাসরি গিয়ে তাদের সিদ্ধান্ত জানান। এর ফলে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে আর থাকছে না ড্রিম ইলেভেনের লোগো।সম্প্রতি ভারতে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করে একটি আইন পাস হয়, যার প্রভাব পড়েছে এই জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মের ওপর। ফলে, ড্রিম ইলেভেন তাদের মূল ব্যবসায়িক মডেল বন্ধ করে ‘ফ্রি-টু-প্লে’ গেম চালুর ঘোষণা দিয়েছে।বিসিসিআই সচিব দেবজিত শৈকিয়া জানান, ‘আইন যদি কোনো কিছু অনুমোদন না করে, তাহলে আমাদের কিছু করার নেই। বোর্ড কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই কাজ করবে।’সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ড্রিম ইলেভেনের সরে দাঁড়ানোর পর নতুন স্পনসর খুঁজতে খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। তবে এশিয়া কাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় এটি বিসিসিআইয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এদিকে, এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ড্রিম ইলেভেনের লোগো যুক্ত জার্সি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কিন্তু তা আর ব্যবহার করা হবে না।উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে বিসিসিআই ও ড্রিম ইলেভেনের মধ্যে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৫৮ কোটি রুপি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তা বাতিল হয়ে যাচ্ছে। তবে বিসিসিআই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক
ইরানের হামলায় ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক

ইরানের হামলায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এর পাইলটকেও আটক করা হয়েছে। দেশটি রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে। Read more

শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পামওয়ের তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ১২টি ড্রামভর্তি ১৫ Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন
এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা Read more

মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন