বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ প্রক্রিয়া।নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছিল হোটেলের বলরুম। সকাল থেকেই সেখানে ছিল ভোটারদের আনাগোনা এবং মিডিয়ার উপস্থিতি। যদিও ভোটকেন্দ্রে সরাসরি গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি ছিল না, তবে হোটেলের অন্য একটি কক্ষে স্থাপন করা হয় মিডিয়া লাউঞ্জ, যেখানে লাইভ সম্প্রচারের মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণের সুযোগ ছিল।এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না আসায় মোট ভোটার দাঁড়ায় ১৯১ জনে। কিছু ক্লাবের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হলেও আদালতের নির্দেশে শেষ পর্যন্ত ১৫টি ক্লাবের প্রতিনিধি ভোটাধিকার ফিরে পান।সকাল ১০টা থেকে ১২টার মধ্যে দেখা যায় সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি। দুপুরের দিকে উপস্থিতি কমলেও, বিকাল ২টার পর আবার বাড়তে থাকে ভোটার সংখ্যা।ভোটগ্রহণের শুরুতেই আসেন পরিচালকের পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট এবং আদনান রহমান দীপন। এরপর প্রবেশ করেন ইফতেখার রহমান মিঠু। একে একে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, হান্নান সরকার, সানোয়ার হোসেন এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।ভোট দেয়া শেষে বের হয়ে গণমাধ্যমকর্মীদের বুলবুল বলেন, ‘আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদের ফলাফল প্রকাশিত হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।প্রসঙ্গত, এবারের বিসিবি নির্বাচনে কিছুটা রাজনৈতিক উত্তাপ দেখা গেছে। বিএনপি ঘনিষ্ঠ প্যানেলের প্রার্থী তামিম ইকবালসহ অনেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন। ১ অক্টোবরের পর মোট ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান, যার ফলে কিছু বিভাগের লড়াই প্রায় একতরফা হয়ে যায়।বিশেষ করে ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা)–তে তামিম, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর সরে যাওয়ায় এই বিভাগে উত্তেজনা অনেকটা কমে যায়। সেখানে ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন নির্বাচিত হবেন।ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)–এ ১০টি পরিচালক পদের মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরও ২ জনের জয় প্রায় নিশ্চিত ধরা হচ্ছে।অন্যদিকে ক্যাটাগরি-৩–এ (সাবেক ক্রিকেটার ও সংগঠক কোটা) সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও কোয়াবের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবব্রত পাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব
ইসরায়েলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।সৌদি Read more

বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে  ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। Read more

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০
ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। Read more

শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: হুঁশিয়ারি সারজিসের
ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: হুঁশিয়ারি সারজিসের

হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার সাফ কথা, ‘গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন