ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই হারে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ।আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে যেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজরা উড়ন্ত সূচনার পর কিছুটা থেমে গেলেও শেষের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দারুণ ইঙ্গিত দিলেও ৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৫ রানে ঝড় তুলে জেডেন সিলসের বলে বিদায় নেন তানজিদ হাসান।এরপর স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে সাইফ হাসান (৮) ও লিটন দাস (৫) মাঠ ছাড়েন। মাঝে তাওহীদ হৃদয় হাল ধরার চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। ২৫ বলে ২টি চারে ২৮ করে পেসার সিলসের শিকার হন।দলীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে। তিনি ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় এই সংগ্রহ গড়ে জেসন হোল্ডারের বলে আউট হন। আর ২০ রান করে সিলসের তৃতীয় শিকারে পরিণত হন নাসুম।উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান সিলস ও হোল্ডার।টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫৯ রান করে। অবশেষে সফরকারীদের শিবিরে প্রথম ধাক্কা দেন রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করা ওপেনার অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন।এরপর ১৩তম ওভারে টানা দুই বলে জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। তিনি ব্র্যান্ডন কিংকে ৩৩ (৩৬ বলে) রানে ফেরানোর পর শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান।খেলার মাঝের সময়ে উইন্ডিজ কিছুটা ধীর গতির ছিল। বিশেষ করে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান বল খেলতে বেগ পেতে হয়। তবে শেষ দিকে শাই হোপ ও রোভম্যান পাওয়েল ঝড় তোলেন। দলনেতা হোপ ২৮ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর তানজিম হাসান সাকিবের ইনিংসের শেষ ওভারে টানা ৩টি ছক্কা হাঁকানো পাওয়েল ২৮ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনিও একটি চার ও ৩টি ছক্কা হাঁকান।বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন ২টি ও রিশাদ একটি উইকেট দখল করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৪ Read more

পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক
পিএসজির জয় উদযাপনে ফ্রান্সজুড়ে বিশৃঙ্খলায় নিহত ২, আটক ৫ শতাধিক

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লুই Read more

ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের
ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের

কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে Read more

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন