কোরবানি ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। এর ফলে হিলির বাজারে কমতে শুরু করেছে মসলার দাম। কেজি প্রতি প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানিকৃত মসলা জাতীয় পণ্য দ্রুত খালাসপূর্বক সকল ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস। বুধবার (২৮ মে) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। আর মাত্র দেড় সপ্তাহ পরই কোরবানির ঈদ। এই ঈদে মসলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে। তবে গত বছরের তুলনায় এ বছর মসলার দাম অনেকটাই কম। বর্তমানে হিলির বাজারে সাদা এলাচের দাম কেজিতে ৪০০ টাকা কমে প্রকারভেদে খুচরা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকা কেজি দরে। কালো এলাচ ২০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা কেজিতে। দারুচিনি ৪২০ থেকে ৫৬০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ টাকা ও গোলমরিচ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন বিক্রেতারা। হিলি বাজারের কয়েকজন বিক্রেতা বলেন, এক থেকে দেড় সপ্তাহ ধরে জিরাসহ প্রায় মসলার দাম কমে গেছে। হিলি বন্দর দিয়ে জিরাসহ সব মসলার আমদানি বেড়েছে, যার কারণে দামও কমে গেছে। দেশের বিভিন্ন স্থান রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী ও ঢাকা থেকে ক্রেতারা আসেন মসলা কিনতে। ঈদ উপলক্ষে বেচাবিক্রি মোটামুটি শুরু হয়েছে। ঈদের আগমুহূর্তে বেচাবিক্রি আরও বাড়বে।হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে আদা, জিরা, সাদা এলাচসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। দেশের বাজারে আমদানিকৃত পণ্য বাজারজাত করতে সকল ধরনের সহযোগিতা করছে হিলি কাস্টমস। চলতি মাসের ২৭ মে পর্যন্ত ৪১ ট্রাকে ৭৫০ মেট্রিকটন আদা এবং ১০৪ ট্রাকে ৩ হাজার ১৩৫ মেট্রিকটন জিরা আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন Read more

ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা
ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। Read more

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা Read more

বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ
খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ

জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (টুটুল) নামের এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে Read more

চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১
চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন