বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ।বুধবার (২৮ মে) সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বরাবর ৪ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন ‘মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পে দেশের বিভিন্ন উপজেলায় নিযুক্ত ৫৬০ জন মডেল কেয়ারটেকার বিগত ১১ মাস ধরে কোনো বেতন-ভাতা না পেয়েও নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রকল্পটির যাবতীয় নথিপত্র প্রস্তুত থাকলেও তা ধর্ম, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় পড়ে রয়েছে। এতে সংশ্লিষ্ট কেয়ারটেকাররা চরম হতাশা, উদ্বেগ ও আর্থিক সংকটে পড়েছেন।পরিষদের দাবি, ৪৭ বছর ধরে চলমান এ প্রকল্পটি গত ৩০ জুন ২০২৪-এ তৃতীয় পর্যায় সফলভাবে শেষ হলেও এখন পর্যন্ত তা নতুন করে (চতুর্থ পর্যায়) অনুমোদন দেওয়া হয়নি। ফলে কেয়ারটেকাররা ঈদুল ফিতর কষ্টের মধ্যে কাটিয়েছেন। পরিবার-পরিজনের জন্য নতুন জামাকাপড়, জুতা, সেমাই-মিষ্টান্ন কিছুই কিনতে পারেননি। তারা আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আযহার পূর্বে বেতন ও বোনাস না পেলে সারাদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।চার দফা দাবি তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়, জুলাই ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত সময়ের সব বকেয়া বেতন-ভাতা ও ঈদুল আযহার আগেই বোনাস পরিশোধ করতে হবে। ৪৭ বছর ধরে চলমান প্রকল্পটি অবিলম্বে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করতে হবে। কেয়ারটেকারদের ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে সুবিধার্থে প্রতিটি কেয়ারটেকারকে একটি করে মোটরসাইকেল সরবরাহ করতে হবে।বর্ণিত দাবির আলোকে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বেই কর্মরত জনবল ও কেয়ারটেকারদের বকেয়া বেতন-ভাতা ও সম্মানী পরিশোধ এবং জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে Read more

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে
ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হলো নরেন্দ্র মোদিকে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিরসনে শান্তির নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিসর। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিসরের Read more

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার Read more

জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।বুধবার এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন