দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানিতে শুল্ক ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে করে পাইকারী এবং খুচরা বাজারে কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে বিভিন্ন প্রকার চালের দাম।  প্রতিদিন ট্রাকে ট্রাকে আসছে চাল। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে স্বর্ণা, সম্পা কাটারি, রতœাসহ মিনিকেট জাতের চাল আমদানি করা হচ্ছে। এতে করে পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম।  বর্তমানে পাইকারী বাজারে সম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল কেজি প্রতি ২ টাকা কমে ৫৪ টাকায় এবং আঠাস জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে উনত্রিশ জাতের চাল আগের ৫৪ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।  হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশজুড়ে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারত থেকে চার মাস পর চাল আমদানির অনুমতি দিয়েছে। এই সব চাল ভারতে বিভিন্ন স্থান থেকে আমদানি করা হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরো কমে আসবে বলেও জানান তিনি।  হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জামান বাধন বলেন, চাল নিত্য প্রয়োজনীয় পণ্য। আমদানিকৃত চাল দ্রæত খালাস পূর্বক সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। চলতি মাসের ১২ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় ৩৪৪ ট্রাকে প্রায় ১৫ হাজার টন চাল আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য

রাজবাড়ীর কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিতরণকৃত ডিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার Read more

কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব
কন্যা সন্তানের জন্মে অখুশি হওয়া ছিল কাফেরদের স্বভাব

সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। দুনিয়ার জীবনে সন্তান যেমন চোখের শীতলতা ও দুর্বলতায়, বার্ধক্যে ভরসা হয়, সন্তানকে নেক মানুষ হিসেবে Read more

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি Read more

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু Read more

নড়াইলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
নড়াইলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

নড়াইলে পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে অভিযুক্তদের লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ডের আদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন