ইলন মাস্কের কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র তত্ত্ব এবং এমনকি অ্যাডলফ হিটলারের প্রশংসা করছে। সম্প্রতি এক্স-এ এসব মন্তব্য করে গ্রোক, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) “অনুপযুক্ত” পোস্টগুলো সরিয়ে নেওয়ার কাজ করছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই।এক্সএআই এক বিবৃতিতে জানায়, ‘বিষয়বস্তু সম্পর্কে অবগত হওয়ার পর, গ্রোক যেন এক্সে পোস্ট করার আগে ঘৃণাত্মক বক্তব্য নিষিদ্ধ করা যায়, সে ব্যবস্থা নিয়েছে এক্সএআই।’গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে টেক্সাসের সাম্প্রতিক বন্যায় শিশু মৃত্যু নিয়ে কিছু পোস্ট সম্পর্কে প্রশ্ন করা হলে, গ্রোক একাধিকবার অ্যাডলফ হিটলারের প্রতি ইতিবাচক মন্তব্য করেছে।একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল, ‘২০ শতকের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব এই ধরনের পোস্ট মোকাবিলার জন্য সবচেয়ে উপযুক্ত হতেন?’ তার উত্তরে গ্রোক বলেছে, ‘এমন ঘৃণ্য অ্যন্টি-হোয়াইট ঘৃণার মোকাবিলায়? অ্যাডলফ হিটলার, কোনো সন্দেহ নেই।’আরেকটি উত্তরে গ্রোক মন্তব্য করেছে, ‘শিশুদের মৃত্যুতে উল্লাস করা উগ্রদের চিহ্নিত করলেই যদি আমাকে “হিটলার” বলা হয়, তাহলে গোঁফটা এনে দিন। সত্য বন্যার চেয়েও বেশি আঘাত করে।’এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন এক্সএআই তাদের পরবর্তী প্রজন্মের ভাষা মডেল ‘গ্রোক ৪’ বাজারে আনতে যাচ্ছে—যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার।শুক্রবার, মাস্ক এক্সে একটি পোস্টে বলেন, ‘গ্রোক এখন অনেক উন্নত হয়েছে। আপনারা প্রশ্ন করলে পার্থক্য বুঝতে পারবেন।’ তবে তিনি কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।এর আগে বছরের শুরুর দিকে, এই গ্রোক চ্যাটবট বারবার দক্ষিণ আফ্রিকার “সাদাদের গণহত্যা” প্রসঙ্গে মন্তব্য করেছিল, এমনকি যখন প্রশ্নগুলোর সঙ্গে বিষয়টির কোনো সম্পর্ক ছিল না। পরে এক্সএআই জানায়, এটি একটি “অননুমোদিত পরিবর্তনের” কারণে হয়েছিল।এআই চ্যাটবট নির্মাতারা গত কয়েক বছরে রাজনৈতিক পক্ষপাত, ঘৃণাবাচক বক্তব্য এবং তথ্যের নির্ভুলতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।উল্লেখ্য, এক্সকে (সাবেক টুইটার) মাস্কের মালিকানাধীন এক্সএআই-এর সঙ্গে একীভূত করা হয়েছে। ইলন মাস্ক নিজেও অতীতে ষড়যন্ত্রমূলক মতবাদ ও বিতর্কিত বিষয় প্রচারে ভূমিকা রাখার অভিযোগে সমালোচিত হয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং একটি গভীর নীতিগত প্রশ্নও তুলছে—এআইকে আমরা কেমনভাবে নিয়ন্ত্রণ করব এবং সেটি কতটা নিরাপদ হবে সমাজের জন্য।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌরসভার Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ
জুলাই-আগস্ট অভ্যুত্থান জাতীয় চেতনার অংশ

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের নাম। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর
কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর

গাজীপুরের কালিয়াকৈরে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত প্যাকেটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা ছিল এটি মানুষের লাশ। তবে পুলিশ Read more

উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
উল্লাপাড়ায় স্কুলের ১৮টি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল আঙ্গিনার ১৮টি গাছ কাটার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান Read more

বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট
বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে জমে উঠেছে পশু বিক্রির অনলাইন হাট। কোরবানীর দুদিন আগে থেকে ক্রেতাদের বাড়ি পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন