খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  বিকালে জমিতে গরু  ঘাস খাওয়া  নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। রাতে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা কালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে প্রায় ৯ জন আহত হন।সবাইকে স্থানীয় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) শুক্রবার সকালে আবুল কালাম নামের একজন  মারা যায়।স্থানীয়রা জানান, নিহত আবুল কালাম বৈঠকে সাক্ষী দিতে এসেছিলেন। তিনি তৈইচালার আসলাম মিয়ার সন্তান। জানাগেছে, তৈইচালার বাসিন্দা সাদ্দাম হোসনের গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঘাস খেয়েছিল। এই ঘটনায় দুই পরিবারের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে বিষয়টা নিয়ে সামাজিক বৈঠকের এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন।এদিকে ঘটনায় আহত গরুর মালিক সাদ্দামের ভাই মোঃ শাহিন আলম অভিযোগ করে বলেন,  তুচ্ছ ঘটনাটি সমাধান হয়েছিল কিন্তু সালিশ সমাপ্তের পরপরই পরিকল্পিত ভাবে রহিমুল্লাহর ইন্ধনে কয়েকজন দেশীয় অস্ত্র রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সালিশে সাক্ষী দিতে আসা আবুল কালামকে হত্যা করে।ঘটনার পরে, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে রামগড় থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হলে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা
ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা

ভোলার লালমোহনে সাহেরা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে Read more

গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি
গাজীপুরে ভুয়া নামজারির অভিযোগ, কর্মকর্তাদের ছত্রচ্ছায়ায় কোটি টাকার জালিয়াতি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির নামজারি নিয়ে ব্যাপক ঘুষ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জাপুর ইউনিয়ন ভূমি Read more

ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির
ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো Read more

নড়াইলে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
নড়াইলে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

নড়াইলে যশোর সীমান্তবর্তী চাকই মরিচা ভবানিপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার Read more

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব

রাজশাহীর দুর্গাপুরে যেন কৃষি জমির বুকে চলছে এক নীরব দুর্বৃত্তায়ন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ফসলি জমি রাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন