রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩৫ ছিল বলে জানানো হয়েছিল। পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল বলে জানানো হয়েছে। জিএফজেড জানায়, কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) ভূগর্ভে উৎপত্তি হয়েছে। তবে কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ ছিল বলে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।এর আগে, গত বুধবার রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে যে ভূমিকম্পটি আঘাত হানে, বিধ্বংসী ক্ষমতা ও শক্তির নিরীখে সেটিকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে ঘোষণা করেছে ইউএসজিএস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ
নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে অনুপস্থিত বাংলাদেশ

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসছে নারী এশিয়া কাপের আসর। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ।  ১২ দলের এই টুর্নামেন্টের ড্র Read more

স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন