ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে একথা জানান তিনি।এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধেও আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলার গ্রেফতার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।পলাতক আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের ওপর এ ঘটনা Read more

লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু
লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট গাড়ি মেরামত করার সময় একই গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার Read more

ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ
ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, Read more

আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন