গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেস্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নয়া দিগন্তের মাল্টিমিডিয়া (গাজীপুর) প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবীর তুষার গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন তিন সাংবাদিক বনে গজারি গাছ কাটা ও লুটপাটের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় হামলার নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, এবং সরাসরি হামলায় অংশ নেন রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, ও প্রধান অভিযুক্ত আবুল কাশেম ওরফে গজারী কাশেম।হামলার পর স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।পরবর্তীতে আবুল কাশেম, মামুন ও আলামিনকে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ।এরপর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্তে কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম এবং রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন–কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো নেতা-কর্মী যেন কোনো প্রকার যোগাযোগ না রাখেন, সে নির্দেশও দেওয়া হয়েছে।বহিষ্কার সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না এবং সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষর করেছেন।তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সর্বদা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের ওপর হামলার মতো নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই সংগঠনে স্থান নেই।”এদিকে, স্থানীয় সাংবাদিক সমাজ হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক

পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার Read more

চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ
চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী Read more

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) Read more

বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা
বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

খাগড়াছড়ির রামগড় ফেনী নদী দিয়ে গভীররাতে এক মুসলিম পরিবারের ৫ জনকে জোরপূর্বক পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ)।বৃহস্পতিবার (২২ মে) Read more

সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট
সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট

ভারতের পার্লামেন্টের একটি প্যানেল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর দিল্লির জন্য 'সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ' তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন