আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম দিনের মতো চলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেয় ইসি। এর আগে, হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে করা মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অন্যান্য কমিশনার ও ইসি সচিব রয়েছেন।শুনানিতে হাসনাত আবদুল্লাহর আইনজীবী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির বিভিন্ন তথ্য তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শুনে ইসি সিদ্ধান্তের কথা জানায়। এসময় হাসনাত আবদুল্লাহসহ দুই পক্ষের আইনজীবীই উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত Read more

আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

ঢাকা ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর সহায়তা পেতে হালনাগাদ নম্বর প্রকাশ
ঢাকা ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর সহায়তা পেতে হালনাগাদ নম্বর প্রকাশ

ঢাকা ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ সেনা ক্যাম্পের সঙ্গে জনসাধারণের যোগাযোগ সহজ করতে হালনাগাদ যোগাযোগ Read more

ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো নোংরা অপরাজনীতি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, Read more

লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন
লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন