রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত শত পোস্টার এবং ঘোষণা দিয়েছেন ২০ হাজার টাকার পুরস্কারের।হারানো ওই পাখিটির নাম ‘জিপসি’। এটি সান কনিউর প্রজাতির একটি উন্নতজাতের পাখি, যার গায়ের রং উজ্জ্বল হলুদ-কমলা। বয়স মাত্র ছয় মাস। গত ২৪ এপ্রিল ২০২৫ রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে পাখিটি উড়ে যায়। ‘জিপসি’ নাম ধরে ডাকলে এটি সাড়া দেয় বলে পোষ্টারে উল্লেখ করা হয়েছে।  পাখিটির মালিক নূর সাকিব নিলয়ের সঙ্গে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, পোষা পাখিটি বাসায় ছেড়ে দেয়া থাকতো। হঠাৎ গত ২৪ এপ্রিল দুপুরে বারান্দা থেকে সে উড়ে যায়। এরপর পাখিটির সন্ধানে আদাবর, শেখেরটেক, শ্যামলী, রিং রোড, নুরজাহান রোডসহ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পোস্টার লাগিয়েছি। এছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপেও এ নিয়ে পোস্ট দেওয়া হয়েছে।পেশায় বেসরকারি চাকরিজীবী নিলয় জানান, শখের বসে ছয় মাস আগে তিনি ও তাঁর স্ত্রী ঢাকার রামপুরা থেকে মাত্র ২৮ দিন বয়সী নবজাতক পাখিটি ১৪ হাজার ৫০০ টাকায় কিনে আনেন। আদালা জাত এবং উজ্জ্বল হলুদ রঙের হওয়ায় দাম কিছুটা বেশি পড়েছিল।তিনি বলেন, আমরা একে ‘জিপসি’ নামে ডাকতাম। ভীষণ বন্ধুসুলভ পাখিটি আমার পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে বেড়ে উঠেছে। মানুষের সান্নিধ্যে খুবই অভ্যস্ত ছিল সে। জানা গেছে, সান কনিউর (Sun Conure) প্রজাতির এই পাখি সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি নাম। যাকে অনেকেই জিপসি নামে ডাকেন। উজ্জ্বল হলুদ, সবুজ ও কমলা রঙের মিশেলে তৈরি এ পাখিটির রঙিন পালক সহজেই দৃষ্টি কাড়ে। বৈজ্ঞানিক নাম Aratinga solstitialis। এটি মূলত দক্ষিণ আমেরিকার গায়ানা, ব্রাজিল ও সুরিনাম অঞ্চলে দেখা যায়। ভালো যত্ন পেলে গড়ে ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে এই পাখি। পাখির মালিক নিলয় জানান, বাজারে এই প্রজাতির পাখির দাম সাধারণত ৭-৮ হাজার টাকা, কিন্তু তার পরিবারের জন্য এর মান অনেক বেশি। তাই তিনি ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন যাতে কেউ পাখিটি পেয়ে থাকলে ফেরত দিতে উৎসাহ পায়।তিনি জানান, ‘জিপসি’ মানুষের সান্নিধ্যে বড় হয়েছে, সে গাছে থাকবে না। হয়তো কোনো বাসার বারান্দায় ঢুকে গেছে অথবা কেউ ধরে ফেলেছে। কারণ ও খাওয়ার জন্য মানুষের কাছেই যাবে। তবে আমি তো সব বাসায় গিয়ে গিয়ে পাখি হারানোর খবর বলতে পারব না। তাই পোস্টার লাগিয়েছি যেন কেউ পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে যোগাযোগ করে।এত টাকা পুরস্কার ঘোষণার কারণ জানতে চাইলে নিলয় বলেন, অনেকেই ভাবতে পারেন, পাখিটি পেয়ে গেলে নিজের কাছেই রাখবেন। কিন্তু আমি এমন একটি এমাউন্ট (২০ হাজার টাকা) পুরস্কার হিসেবে ঘোষণা করেছি, যাতে উনি বুঝতে পারেন, এই পাখিটির সঙ্গে মালিকের গভীর আবেগ জড়িত। আমি চাই, কেউ যদি পাখিটি পেয়ে থাকে, তিনি যেন সেটি ফেরত দেন এবং এই পুরস্কারের অর্থ দিয়ে চাইলে আরেকটি পাখি কিনে নিতে পারেন।যদি কেউ পাখিটির সন্ধান পান বা ধরে রাখতে সক্ষম হন, তাহলে পোস্টারে দেওয়া নম্বরে (01792-825447) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ‘জিপসি’র মালিক নিলয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে Read more

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত
সাবেক ডিএমপি কমিশনারের অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করল আদালত

ঘুষ-দুর্নীতিতে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাক-ঢোল পিটিয়ে প্রায় একযুগ পর জমির Read more

নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন