প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, দারুণ এক পোশাকে হাজির হন শাহরুখ খান। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কিং খানের অনুরাগীরা অপেক্ষা করছিলেন রেড কার্পেটে কিং খান কী পরবেন, কীভাবে সাজবেন।নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা।  ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সি এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব। মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। কিং, তাই গলায় শোভা পেয়েছিল ‘K’ লকেট। বলা যেতে পারে হাতের ছড়িতে থাকা বাঘের মুখ আর গলার কে, অভিনেতার লুককে আলাদা মাত্রায় পৌঁছে দেয়। এবারের মেট গালার থিম ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর তাই সব্যসাচী মুখোপাধ্যায় নিখুঁতভাবেই সাজিয়েছেন শাহরুখকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট Read more

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
পাচার হওয়া সম্পদ ফেরতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

উন্নয়নশীল দেশগুলো থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।জাতিসংঘের সাউথ-সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের Read more

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন