বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বায়ুদূষণ সূচকে ওই শহরের স্কোর ১৫৩।এ তালিকায় ২৯ নম্বরে রয়েছে ঢাকা। বায়ুদূষণ সূচকে আজ রাজধানীর স্কোর ৭০।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।এ ছাড়া আজ ১৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ১১০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর ১০৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পেরুর লিমু শহর।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে Read more

জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Read more

ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা
ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য রানার বা পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে Read more

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া Read more

দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ।জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন