মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে ইসরাইলের সব মরদেহ ও বন্দি ফিরিয়ে দেওয়া এবং হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত শুরু করা। তিনি বলেন, এখন তারা এটি সহজেই করতে পারে, অথবা আমাদের কঠিন পথও নিতে হতে পারে।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, মিসর, তুরস্ক ও কাতারের সহায়তায় হামাসের অস্ত্রভাণ্ডার জব্দ করা হবে এবং তাদের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হবে। খবর আলজাজিরার।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং সম্ভাব্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইসরাইলি বন্দি রন গভিলির মরদেহ ফেরত দেওয়ার প্রত্যাশাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।তবে হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি সেনা উপস্থিত থাকলে তারা অস্ত্র ত্যাগ করবে না। ফিলিস্তিনিদের প্রধান দাবি হলো গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধবিরতিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এর কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও ইসরাইল এখনো পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল সাময়িক অস্ত্রবিরতি থেকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হওয়া। তবে নিরস্ত্রীকরণ, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো পুরো প্রক্রিয়াটিকে এখনো অনিশ্চয়তার মুখে ফেলছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে অন্তিম নামের দুই বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ৫০০ টাকার জন্য প্রায় এক ঘন্টা আটকে থেকে Read more

ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি
ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি

বলিউডের বহু আলোচিত-সমালোচিত নায়িকা উর্বশী রাউতেলা। সম্প্রতি সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউডের এই গ্ল্যামারগার্ল। এমন সাজে তাঁকে Read more

গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত
হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত

গোপনে অনিয়মের মধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন