দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছে। এছাড়াও দেশটির আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এরইমধ্যে ট্রাম্প মঙ্গলবার (১৭ জুন) জানিয়েছেন, ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে, নাহলে হামলা আরও তীব্রতর হবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।এর আগের দুই বার্তায় তিনি দাবি করেছিলেন, ‘ইরানের আকাশসীমা এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে’ এবং ইরানের নেতার অবস্থান সম্পর্কে জানার কথা উল্লেখ করে বলেছিলেন, ‘আমরা তাকে হত্যা করব না—অন্তত এখনই নয়’।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কি না, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ— দেশটির কাছে রয়েছে ৩০,০০০ পাউন্ড (১৩,৬০০ কেজি) ওজনের এমন একটি অস্ত্র যা ইরানের সবচেয়ে গোপন ও মূল্যবান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম, যা ফোর্দো নামক স্থানে একটি পাহাড়ের ৯০ মিটার (২৯৫ ফুট) নিচে চাপা দিয়ে রাখা হয়েছে।এই অস্ত্রটির পূর্ণ নাম জিবিইউ-৫৭ এমওপি, যার অর্থ ‘ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর’। এটি ৬১ মিটার গভীরে অবস্থিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম—অথবা বারবার আঘাত করে আরও গভীরে প্রবেশ করতে পারে।মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে এই অস্ত্র আছে, ইসরায়েলের কাছে নয়।এই বিশাল (তবে পরমাণু-নয়) বোমা বহনে সক্ষম প্রায় একমাত্র বিমান হলো মার্কিন বিমান বাহিনীর বি-২ স্পিরিট বোমারু বিমান, যা একবারে দুটি করে এমওপি বহন করতে পারে। বর্তমানে এই বিমানগুলো ডিয়েগো গার্সিয়া নামক ভারত মহাসাগরের মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে মোতায়েন আছে বলে ধারণা করা হয়, যা ইরান থেকে ২,৩৫৮ মাইল (৩,৭৯৬ কিমি) দূরে—বি-২-এর পাল্লার মধ্যে।এছাড়াও, ‘ইউএসএস নিমিৎজ’ বিমানবাহী রণতরী নেতৃত্বে একটি মার্কিন নৌ-স্ট্রাইক গ্রুপও এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে।সুতরাং, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করতে চায়, তাহলে ফোর্দোকে যুদ্ধের ময়দানে আনতেই হবে বলে ধারণা বিশ্লেষকদের।বিমান হামলা দিয়ে ইসরায়েলের পক্ষে সেটি সম্ভব নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পারবে—যদি তারা সিদ্ধান্ত নেয়। ইসরায়েলি কমান্ডো অভিযান একটি বিকল্প, তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তবে এখন, অনেকেই এই অঞ্চলে মার্কিন সামরিক সম্প্রসারণ পর্যবেক্ষণ করছে এবং প্রশ্ন করছে: এটি কি তেহরানকে চাপ দিয়ে কোনো চুক্তিতে আনার একটি ব্লাফ, নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরোধিতা সত্ত্বেও আমেরিকা এই লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। Read more

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ নিয়ে ইসরায়েলের কাছ Read more

নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ

নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে।শনিবার (২৮ মার্চ) Read more

মোসাদের আরও এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান
মোসাদের আরও এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তার নাম মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ।ইরানের আধা-সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন