ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক। এছাড়া জিম্মিদের মরদেহ খুঁজে বের করতেও সহায়তা করবে তারা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইনশাআল্লাহ, যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধানের মিশন ফোর্সে যোগ দেবে তুরস্ক। গাজা পুনর্গঠনে অবদান রাখবে তুরস্ক।”এছাড়া যেসব জিম্মির মরদেহ হদিস নেই সেগুলো খুঁজে বের করতেও সহায়তা করবে আঙ্কারা। তাদের সঙ্গে এ কাজে যোগ দেবে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর এবং ইসরায়েলের প্রতিনিধিরা।ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতিতে তুরস্ক অবদান রেখেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, “আমরা হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছি। এতে তুরস্ক অবদান রেখেছে। যার ফলশ্রুতিতে গাজায় যুদ্ধবিরতি হয়েছে। ধন্যবাদ জানাই কাতার, মিসরকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন।”তিনি আরও বলেন, “আমরা খুব কাছ থেকে আমরা যুদ্ধবিরতি কার্যকরের ওপর নজর রাখব এবং ১৯৬৭ সালের সীমান্ত এবং জেরুজালেমকে রাজধানী নিয়ে স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”এদিকে যুদ্ধবিরতির অনুমোদন দিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে। এখানে অনুমোদনের পর এটি যাবে তার সরকারের বৃহৎ মন্ত্রিসভায়। সেখানেও যুদ্ধবিরতি চুক্তিটির অনুমোদন আসবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমব অব ইসরায়েল।সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ
ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা Read more

কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প
দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প

চায়ের কাপে শুধু ধোঁয়া নয়, জাগে স্বপ্ন- ভেসে ওঠে জীবনের গল্প। অনেকের কাছে চা মানে নিছক এক কাপ পানীয়, কিন্তু Read more

খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড
খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে একটি অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দুপুরে রামগড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন