সাধারণত তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের পর নবদম্পতিরা নির্জনে সময় কাটাতে বিদেশের বিলাসবহুল হোটেল-সাগরপাড়সহ নানা গন্তব্যে পাড়ি জমান। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা বিজয় ও রাশমিকা।এরপর এ তারকা জুটি মধুচন্দ্রিমা উদযাপনে প্রথাগত ধারা ভেঙে ‘বাডিমুন’ ট্রেন্ড বেছে নিয়েছেন। বর্তমানে থাইল্যান্ডের মনোরম দ্বীপ কোহ সামুইতে সময় কাটাচ্ছেন তারা।হানিমুনের সঙ্গে ‘বাডি’ বা বন্ধুর মিশেলে তৈরি হয়েছে ‘বাডিমুন’। এ ধারণায় নবদম্পতি তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে যান প্রথম ভ্রমণে। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ—বিয়ের পর ক্লান্তি কাটাতে চাপমুক্ত সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, সম্পর্ককে শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর পরিসরে দেখা। এ প্রবণতা বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয় হচ্ছে।এ সিদ্ধান্তের কারণ হিসেবে রাশমিকা ও বিজয় জানিয়েছেন, ভ্রমণ তাঁদের কাছে সব সময়ই স্মৃতি তৈরির মাধ্যম। আর সেই স্মৃতিতে বন্ধুরা থাকলে তা আরও পূর্ণ হয়।তাঁদের কথায়, ‘একসঙ্গে থাকা, খেলা, সূর্যাস্ত দেখা, স্থানীয় সংস্কৃতি উপভোগ করা—সবকিছু মিলিয়ে এ অভিজ্ঞতা ছিল অনেক বেশি স্বাভাবিক ও বাস্তব।’বন্ধুদের সঙ্গে থাকলেও তারা কোহ সামুইয়ের একটি প্রাইভেট ভিলা ও রিসোর্টে নিজেদের মতো করে আনন্দঘ সময় কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা জলকেলি ও খুনসুঁটির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই
জুমার দিনে সুন্নত আমলের প্রস্তুতি শুরু হয় ঘর থেকেই

ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মুসলমানের উচিত এ দিনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া এবং জুমার নামাজকে যথাযোগ্য মর্যাদা Read more

৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নারী কর্মী নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান Read more

কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি
কুমিল্লার তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন