ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা তাদের (আসামি) ফেরত আনার চেষ্টা করছি।হাদি হত্যা মামলার আসামিদের অবস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন, এখনো শতভাগ নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে জড়িতরা নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন। তিনি আরও বলেন, ‘তদন্ত থেকে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে, তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছেন। যদি আমরা খুব সুনির্দিষ্ট কোনো অবস্থান শনাক্ত করতে পারি, তাহলে ভারতকে বলতে পারব যে অমুক জায়গায় তিনি আছেন, তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করা হোক।’তিনি বলেন, এমনিতেই ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রয়েছে। দেখা যাক, এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি।এই মামলার বিচার কতদিনে হবে-এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিচারের ক্ষেত্রে কখনোই সময় নির্দিষ্ট করে দেওয়া যায় না যে এত দিনের মধ্যেই শেষ হবে। এটি সম্পূর্ণ আদালতের বিষয়। তবে আপনারা জানেন, ইতোমধ্যেই চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চার্জশিট বিচারব্যবস্থার প্রাথমিক ধাপ যা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে এবং পুলিশই তা করবে। এরপর সরকারের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে যেন যত দ্রুত সম্ভব অপরাধীকে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা হয়। বিচার কার্যক্রম পরিচালনা করবে আদালত, সরকার সার্বিক সহযোগিতা করবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের Read more

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক বার এলাকায় সালিশ বৈঠক হলেও ওই Read more

আজ জেলহত্যা দিবস
আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর Read more

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল
প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শহরের বড় বাজারের ব্যবসায়ীদের নানা সময়ে বাজার তদারকি ও অভিযানের নামে হয়রানি ও আর্থিক Read more

ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের
ভারতকে দু’বার হারানোর হুশিয়ারি পাকিস্তানি বোলারের

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান Read more

ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন