ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করার পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আর তার পদে থাকার অধিকার রাখেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, শরিফ উসমান হাদি ভাইয়ের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এ কথা বলে সেই ইলেকশন কমিশনারের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিজয় দিবসে আমরা ঢাকা শহরে প্রতিরোধের র‍্যালি করবো। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর ঐক্যবদ্ধ হবো।তিনি বলেন, ভারত যদি মনে করে- বাংলাদেশকে ৫ আগস্টের পরেও আগের মতোই রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে। আমরা ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করবো।নাহিদ আরও বলেন, আশা করি নির্বাচন কমিশনার তার বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তা সম্ভব হবে মনে হচ্ছে না। ফলে আমরা চাই, দেশে নির্বাচনের পরিবেশ বজায় থাকবে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে। পাশাপাশি যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে— মিডিয়া, বিশ্ববিদ্যালয় ও আইনাঙ্গনে মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে Read more

পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক
পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক

রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে Read more

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার
মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন
ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন