ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া বেপারী পাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকেও গুলি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালালো, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতে বসে ষড়যন্ত্র করা হবে আর বাংলাদেশের মানুষ বসে থাকবে—তা থাকবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করব, ইনশাল্লাহ।আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে টুকু বলেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুস্থ অবস্থায় কারাবরণ করেছেন, অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।টুকু আরও বলেন, বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। কারণ বিএনপি জনগণের দল, একটি জনবান্ধব রাজনৈতিক দল। দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের নির্দেশ দেন জনগণের সঙ্গে থাকতে ও জনগণকে সঙ্গে রাখতে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে। এই দেশ আমাদের সবার, সবাই মিলে গড়ে তুলতে হবে।টাঙ্গাইলের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো সন্ত্রাস, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও মাদক থাকবে না। একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। টুকু বলেন, বিগত সময়ে এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে, ইনশাল্লাহ।টাঙ্গাইল শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন সিরাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আসলাম মিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার Read more

‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) চট্টগ্রামের Read more

সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শহীদ দেওয়ান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন