নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রাপথে স্পিডবোটটি নলচিরা ঘাটের কাছাকাছি বউ বাজার এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে। এতে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক চালক বোটকে একপাশ করে যাত্রীদের পানিতে নামিয়ে দেয়। পরে ২৮ জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় সাঁতার কেটে তীরে উঠে আসে।যোগাযোগ করা হলে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নলচিরা ঘাটগামী একটি স্পিডবোট ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায়। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। মূলত স্রোতের কবলে পড়ে তলা ফেটে যাওয়ার কারণে স্পিডবোটটি ডুবে যায়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি
দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি

দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করলেন উসমান দেম্বেলে এবং দুই ম্যাচের জয়খরা কাটাল প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (শুক্রবার) ঘরের Read more

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ
ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, জোটের একক প্রার্থী পার্থ

ভোলা-১ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ওই আসনটিতে Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়
ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়

ঈদুল আযহা উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া মানুষে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্যের Read more

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বছরের ব্যবধানে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন