হাইকোর্টের আদেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন নুরে হোসাইন আরিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আদেশের এক ঘণ্টার মাথায় ৫টার দিকে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদে পূর্ণবহালের আদেশ দিয়েছিল উচ আদালত।এর আগে ৩০ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়।এরপর চেয়ারম্যান পদ ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন নুরে হোসাইন আরিফ। ওই রিট পিটিশনের আদেশে আজ মঙ্গলবার নুরে হোসাইন আরিফের চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আরিফের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তার মৃত্যুতে এই আইনজীবী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনে অনেক বড় একটা ধাক্কা খেলাম। সে আজ হাইকোর্টে একটা মামলায় জিতলো পৌনে চারটার দিকে আর জীবন যুদ্ধে হেরে গেলো পাঁচটার দিকে। আর আমি হারালাম আমার চাচা, বন্ধু, কাছের জন, আরিফকে। সবার প্রিয় আরিফ চেয়ারম্যান। বাকী জীবন এই ক্ষত হৃদয়ে নিয়ে বাঁচতে হবে। এ বাঁচা কঠিন। অনেক কঠিন। হে আল্লাহ! তুমি তার আত্মাকে শান্তিতে রেখো।’২০২১ সালের ২৮ নভেম্বর নুরে হোসাইন আরিফ দ্বিতীয়বার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসি ইংরেজিকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ Read more

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ
যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ

যশোরে ১১ বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা Read more

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত Read more

চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 
চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 

কক্সবাজারের চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি হচ্ছে ফলে স্বস্তিতে স্বাচ্ছন্দ্যভোগ করছে জনগন।চকরিয়াতে গরমের তীব্রতার কারণে মানুষ জরুরি কাজে ঘর বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন