হবিগঞ্জের ৪টি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে ৪টি আসনে দাখিল করা মনোনয়ন যাচাই বাছাই করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবলে) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। যাচাই বাছাই শেষে তাদের মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। স্ট্যাম্পের উপর হলফনামা দাখিল না করা ও স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। তাদের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সাথে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকা ও দলীয় অঙ্গীকার নামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।হবিগঞ্জ- ৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেন ৭ প্রার্থী। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষর না থাকা, তথ্যে গড়মিল, ট্যাক্স রিটার্ণ না থাকাসহ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গড়মিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শাহ মো. আল আমিন, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, হলফনামায় স্বাক্ষর না থাকা ও দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে গড়মিল থাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি) প্রার্থী মোকাম্মেল হোসেন এবং ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ব্যাংক হিসাব না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

কে কোন আসন থেকে লড়বেন?
কে কোন আসন থেকে লড়বেন?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ
নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, মিলেছে টাকা লেনদেনের প্রমাণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তর, আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানি অভিযোগে নওগাঁয় জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন