হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। এ পোস্টার স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।সরেজমিন গেলে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মাছ বাজারের দেওয়ালে একটি পোস্টার লাগানো দেখা যায়। পোস্টার লেখা রয়েছে, ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দুইটি মুঠোফোনের নম্বর দেওয়া আছে। মাছ ক্রয়-বিক্রি করতে আসা সাধারণ মানুষ এই পোস্টার দেখে বিস্মিত হয়েছেন। অনেকেই জানিয়েছেন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও পোস্টার দেখেছেন, কিন্তু সরাসরি মাদকদ্রব্য পাওয়া যাবে এমন পোস্টার এটি প্রথম। জনমনে প্রশ্ন উঁকি দিয়েছে এবং পোস্টারটি সামাজিকভাবে সমালোচনার সৃষ্টি করেছে।অনুসন্ধানে জানা গেছে, শায়েস্তাগঞ্জ শহরের কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুরানবাজার রেলওয়ে গেট, উলুকান্দি রেলওয়ে গেট, নিজগাঁও দিঘীরপাড়। এছাড়া ভ্রাম্যমাণভাবে অন্তত ৪–৫টি স্থানে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।স্থানীয়রা জানিয়েছেন, এভাবে মাদকদ্রব্য বিক্রি হওয়ায় একশ্রেণির লোক বিপদগামী হয়ে পড়েছে। বাড়ছে চুরিসহ নানা অপরাধ। অপরাধ দমনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সচেতন লোকেরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ
লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে Read more

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার Read more

মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি
মিরপুরে আগুনে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি

ঢাকার মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন