হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এ ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামালসহ ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আটজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের Read more

হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ
হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ

নওগাঁয় পৌষের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর হিম বাতাসে জবুথুবু অবস্থা Read more

ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত
ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ।আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, Read more

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৮ Read more

মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ
মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: নাহিদ

লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন