স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে।অভিযোগে বলা হয়, গত ১ জুন গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি বাহিনীর অভিযানে তারা জড়িত ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় ‘এমভি মাদলিন’ নামের ওই জাহাজে ১২ জন আন্তর্জাতিক কর্মী ও মানবিক সহায়তা সামগ্রী ছিল। অভিযানে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফিলিস্তিনি-ফরাসি মানবাধিকারকর্মী রিমা হাসানসহ কয়েকজনকে আটক করা হয়।স্প্যানিশ এমইপি (ইউরোপীয় পার্লামেন্ট সদস্য) জাউমে আসেনস এক্সে বলেন, অভিযানের ঘটনাটি স্প্যানিশ বিচারব্যবস্থার সর্বজনীন এখতিয়ারের আওতায় তদন্তের নির্দেশনা পেয়েছে। এই মামলার অন্যতম আবেদনকারী ছিলেন স্পেনের নাগরিক সের্হিও তোরিবিও এবং সংস্থা ‘কমিটি ফর সলিডারিটি উইথ দ্য অ্যারাব কজ’।তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ড্রোন ও টিয়ার গ্যাস ব্যবহার করে বেসামরিক কর্মীদের অবৈধভাবে আটক করে, যা গাজায় চলমান সংঘাতে একাধিক মানবাধিকার লঙ্ঘনের অংশ।স্প্যানিশ আদালত এই হামলাকে গাজায় সম্ভাব্য গণহত্যার প্রেক্ষাপটে বিবেচনা করে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) সঙ্গে সহযোগিতা চেয়েছে। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে স্পেনের এটি প্রথম আনুষ্ঠানিক তদন্ত।এমইপি আসেনস জানান, “দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় পদক্ষেপ। যখন রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন নাগরিক সমাজকেই এগিয়ে এসে ন্যায়বিচার নিশ্চিত করতে হয়— এটি নৈতিক, আইনি ও রাজনৈতিক হাতিয়ার।”এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে গেলে নেতানিয়াহু ও অভিযুক্ত অন্যান্য নেতাদের ইউরোপ সফরে বাধার মুখে পড়তে হতে পারে, কারণ তখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঝুঁকি তৈরি হবে। ইসরায়েল সরকার এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : আনাদুলু এজেন্সি ও সিজিটিএন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড Read more

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে "তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫"। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ Read more

বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

ইউরোপীয়দের অনেকেই ভুলবশত মনে করেন, তাদের দেশগুলোতে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী ‘অবৈধ’। সম্প্রতি ইউরোপের সাতটি দেশে পরিচালিত এক জরিপে এ চিত্র Read more

মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি Read more

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!
ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন