হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি একসময় হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বিকালে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব রেহানা পারভীন।তাকে এই নিয়োগ দিয়ে Read more

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস
আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে
হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন যেভাবে

হোটেলের রুম, স্পা সেন্টার, পাবলিক টয়লেট বা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন