হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কয়েকটি দোকানকে আর্থিক জরিমানাও করা হয়।পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল লোকজন। এতে শহর আসা লোকজন যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়েন।যানজট নিরসন ও ভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ৩টি দোকানকে ২০০ টাকা করে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পুরো শহরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ভুয়া নৌবাহিনী গ্রেফতার 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ মিজান (৩৬) নামে একজন ভুয়া নৌবাহিনী পরিচয়দান কারীকে গ্রেফতার করা। এছাড়াও তার স্ত্রীকে Read more

যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের
যুদ্ধ আরো তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা ইসরায়েলের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরো অন্তত তিন সপ্তাহ চালানোর পরিকল্পনা তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ Read more

ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প

একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী Read more

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি Read more

ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন

একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন