ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের হাজার হাজার অবৈধ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৪ আগস্ট) তার মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘আমাদের অবস্থান স্পষ্ট – পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে সম্পর্কিত শাসনব্যবস্থা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠিত হয়েছে এবং বজায় রাখা হচ্ছে।’বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের অবৈধ বসতি ‘দখলকে আরও শক্তিশালী করবে এবং উত্তেজনা বাড়িয়ে তুলবে।’বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ধরনের পদক্ষেপ ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অংশ হিসাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কার্যকারিতাকে পদ্ধতিগতভাবে ক্ষয় করবে’।  ‘ই১ এলাকায় নির্মাণ উত্তর এবং দক্ষিণ পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করবে, একটি কার্যকর, সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র বাস্তবায়নের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’গুতেরেস ইসরাইলি কর্তৃপক্ষকে অবিলম্বে এই প্রক্রিয়ার অগ্রগতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘তিনি আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা অনুসারে এবং ১৯ জুলাই ২০২৪ তারিখে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতামতে পুনর্ব্যক্ত করে ইসরাইল সরকারের প্রতি সমস্ত বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’এর আগে বৃহস্পতিবার ইসরাইলি গণমাধ্যম জানায়, ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জেরুজালেমের পূর্বে মা’আলে আদুমিমে ৩ হাজার ৪০১টি বসতি স্থাপনকারী ইউনিট এবং আশেপাশের এলাকায় আরও ৩ হাজার ৫১৫টি বসতি স্থাপনকারী ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য পশ্চিম তীরকে দুটি ভাগে বিভক্ত করা, এর উত্তর ও দক্ষিণ শহরগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা।ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’-এর  দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং সতর্ক করে দিয়েছে, এটি দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কার্যকারিতা নষ্ট করবে।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২
ধামইরহাট সীমান্তে অবৈধ পারাপারে গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পারাপার হওয়ার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রামচন্দ্রপুর এলাকার Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ এর কাজ প্রায় শেষ। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের Read more

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন