হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা সমুদ্রস্নান করেছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকেই আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে ভোর ৫ টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা,গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১১ টায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।তাদের বিশ্বাস, এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়।সাংবাদিক রতন কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।আলোচনা রাখেন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন, আলোচনা রাখেন (HISCOHER) ভক্ত প্রভাষক শ্রী সঞ্জয় মন্ডল, ভক্ত শ্রী মাষ্টার শ্যামল চন্দ্র মালো,  মাস্টার গোবিন্দ কুমার দেবনাথ, অধ্যাপক সঞ্জয় মন্ডল,  বাসুদেব রায় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ।প্রতিবছর দূর-দূরান্ত থেকে সানাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নানে আসেন। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সময় সৈকতে দেখা যায় অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করছেন, আবার কেউ প্রার্থনা সহ ধর্মীয় রীতি-নীতি মগ্ন হয়েছেন। ঢাকা থেকে আগত  কনিকা রায় বলেন, এই দিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের ন্যায় আজকেও এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযথ্য মর্যাদায় আমরা পালন করছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের সার্বিক সহায়তা আমরা পাচ্ছি।মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার  বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভীর বেড়েছে, তাই আমরা বাড়তি নজরদারি রেখেছি। নিরাপত্তা জোরদারে আমাদের সদস্যরা কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার Read more

দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি

গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি Read more

ব্রিটিশ আমলের প্রত্যর্পণ চুক্তিতে কি বাংলাদেশও পলাতক আসামিদের ফেরাতে পারবে?
ব্রিটিশ আমলের প্রত্যর্পণ চুক্তিতে কি বাংলাদেশও পলাতক আসামিদের ফেরাতে পারবে?

ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি চুক্তিতে বেলজিয়াম থেকে পলাতক একজন আসামিকে ফিরে আনার চেষ্টা করছে ভারত। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, শত Read more

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার Read more

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন