বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা গেছে, রবিবার সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিতই ছিলেন। তবে, দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি ম্যাসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, এটাই হয়তো আমার শেষ চাওয়া।নাঈমের সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়দাবাদ এলাকায় রবিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনুরোধ করছি, যদি কেউ তাকে দেখে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ
অবশেষে জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জনপ্রিয় গায়ক ও গীতিকার জুবিন গার্গের মৃত্যু হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনার কারণে হয়েছে বলে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ Read more

আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি
আগে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: ট্রাম্প মিত্র র‍্যান্ডি

ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র‍্যান্ডি ফাইন। এই Read more

কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

ভুলেও কফি খাবেন না যারা
ভুলেও কফি খাবেন না যারা

কফি হাউজের সেই আড্ডাটা থাকুক আর না থাকুক, এই পানীয়ের প্রতি ভালোবাসা কিন্তু এখনও অটুট রয়েছে। তাই তো আমাদের মধ্যে Read more

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন