সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে ‘কিনে’ হত্যা করেছে ঘাতকরা! এ ঘটনায় গ্রেফতার পাঁচ আসামি বৃহস্পতিবার শাহজাদপুর আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোরে শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের সড়কের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় সিরাজুল ইসলামের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার পর নিহতের ছোট ভাই বাদী হয়ে প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে নেমে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন—মৃত আলহাজ্ব ওয়াজেদ মন্ডলের ছেলে আল আমীন মন্ডল (৩৮), মো. সানোয়ার মন্ডলের ছেলে সেলিম মন্ডল (৩২), শহিদ আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৩), মৃত ইয়াছিন প্রামাণিকের ছেলে ওমর ফারুক (৩৮) এবং মৃত আজগর প্রামাণিকের ছেলে আব্দুল গফুর প্রামাণিক (৫৫)।পরে আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে বৃহস্পতিবার আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে, চর কৈজুরী ও গোপালপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। পূর্বের একটি হত্যা মামলায় আপসের টাকা লেনদেনকে কেন্দ্র করেও উত্তেজনা চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে সিরাজুলকে হত্যার সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ গোষ্ঠী।আরও অবিশ্বাস্য তথ্য প্রকাশ পায়—সিরাজুল মাদকাসক্ত হওয়ায় তার মা অতিষ্ঠ ছিলেন। এই সুযোগে আসামিরা মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে হত্যার প্রস্তাব দেয়। মূল হোতা “সমাপ্ত” (ছদ্মনাম) নামের এক ব্যক্তি মোট ২ লাখ টাকা নেয়—এর মধ্যে ৫০ হাজার টাকা নিজের কাছে রেখে বাকি দেড় লাখ টাকা সিরাজুলের মাকে দেয়, যেন ছেলেকে “বিক্রি” করতে রাজি হন।ঘটনার রাতে বেড়ানোর কথা বলে সিরাজুলকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে রাত সাড়ে তিনটার দিকে নির্জন স্থানে নিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ছোরা দিয়ে শরীরে একাধিক আঘাত করে। এরপর তারা লাশ ফেলে রেখে পালিয়ে যায়।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আসামিদের জবানবন্দিতে পুরো ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা Read more

গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০

বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ওই যুবকের আনুমানিক Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন