ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে স্বামী কে এম ফজলুল মন্ডলের অভিযোগে প্রার্থীতা হারিয়েছেন স্ত্রী মোছা. শেফালী বেগম। এ আসনে স্বামী-স্ত্রীর প্রার্থীতা নিয়ে সৃষ্টি হয়েছিল ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন।এ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। তার স্ত্রী মোছা. শেফালী বেগম প্রার্থী হন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি)। তবে শেফালী বেগমের প্রার্থীতা বাতিল হয়ে গেছে। ইসিতে তার স্বামী ফজলুল মন্ডল অভিযোগ করায় শেফালীর প্রার্থীতা বাতিল হয়েছে বলে জানা গেছে।বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে স্ত্রীর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন ফজলুল মন্ডল। তার আবেদন মঞ্জুর হওয়ার কারণে স্ত্রীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।কে এম ফজলুল মন্ডলের দাবি, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম গণমাধ্যমকে বলেছেন, আইনি দৃষ্টিতে কে এম ফজলুল মন্ডল এখনো তার স্বামী। তাদের মধ্যে মনোমালিন্য থাকায় কয়েক বছর ধরে আলাদা থাকছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার

সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড Read more

গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫
গজারিয়ায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারি, আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের Read more

গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ
গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ

মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার Read more

পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 
পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম প্রান্তে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক গোলাগুলির ঘটনায় রক্তাক্ত হয় সৈকতের পরিবেশ। Read more

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার (০৫ মে) আপিল বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন