ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরাইল থেকে তারা গাজা উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার।শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপিসহ একাধিক গণমাধ্যম।যুদ্ধবিরতি পর্যব্ক্ষেক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা।এদিকে, এরইমধ্যে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরাইলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেনএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত একাধিক

দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা Read more

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা Read more

বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর
বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর

নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক Read more

‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’
‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে দ্বিমত বিএনপি'র, দুই জিপিএ ৫ পেয়েও ফেল সোয়া লাখ, Read more

স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের হাতাহাতি
স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের হাতাহাতি

নওগাঁয় স্কুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন