বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের মতো রাজনীতি আর হবে না। জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘এখন শুধু স্লোগানের রাজনীতি হয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। বিএনপি যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, তবে মানুষও ভালোবাসবে না।’তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। শেষ রক্তবিন্দু দিয়েও আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন। তবে আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে এলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তার রাজনীতি করার ইচ্ছে নেই। তিনি এসেছেন দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে। আগের মতো সব ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকবে না, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।’গণমাধ্যম ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।’ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন কিংবা অন্য কোনো জায়গায় গণ্ডগোল করা যাবে না।’ পাশাপাশি পুলিশকেও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃত নুর Read more

রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল Read more

মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ
মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ Read more

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন