বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকে। 
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন।তিনি বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ
সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভবন Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে।  সোমবার (২৮ জুলাই) Read more

মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২
মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন