কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে এমপি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায়ের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিবসহ পুলিশের একটি আভিযানিক দল।আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করে আসছিলেন। উক্ত অভিযানে পুলিশ ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, ‘মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…

পাবনার বেড়া পৌর সদরে কম্পিউটারের দোকানে বসে মোটা অংকের টাকার বিনিময়ে জাল শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা Read more

সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত Read more

নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন Read more

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও
ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই: রুবিও

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা Read more

প্রাক্তন স্বামীর মৃত্যুর পর ফের আলোচনায় কারিশমা কাপুর
প্রাক্তন স্বামীর মৃত্যুর পর ফের আলোচনায় কারিশমা কাপুর

ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু নিয়ে কম আলোচনা হয়নি। চলতি বছরের ভারতকে শোকাহত করেছে। জুনে কার্ডিয়াক অ্যাটাকের কারণে ৫৩ বছর Read more

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বানিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানান অভিযোগ তোলে নওগাঁয় জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন