মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।তিনি দেশবাসীকে সাবধান করে বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের নিপীড়নে আমাদের রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।গণতন্ত্রকে ধ্বংস করে অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে আমরা এমন একজন নেতা পেয়েছি, যার স্লোগান আজ আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা জানেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন তারেক রহমান।তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পরই প্রতিশোধ বা প্রতিহিংসার কথা না বলে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এসেছেন। শহীদ জিয়া যেমন সাড়ে তিন বছরে তলাবিহীন ঝুড়ির দেশকে সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করেছিলেন, তার যোগ্য পুত্র তারেক রহমানও আজ সেই পথ দেখাচ্ছেন। নির্বাচনের পরপরই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফের কাজ শুরু করেছেন। এমনকি খাল খনন কর্মসূচিও শুরু হয়ে গেছে।দলের নেতা-কর্মীদের ত্যাগের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৮ বছর আমাদের জীবন তছনছ করে দেওয়া হয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার তরুণ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছে। তারপরও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হইনি, লড়াই চালিয়ে গেছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী Read more

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান
ইসরায়েলের দুই টিভি চ্যানেল গুড়িয়ে দেওয়ায় হুমকি দিল ইরান

ইসরাইলের চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার পরামর্শও Read more

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন