গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ, মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়েছে।রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জৈনপুরী খানকা ব্রীজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিলে ছাত্র অধিকার পরিষদের সাথে সংহতি প্রকাশ করে গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, গলাচিপা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদ ইমরান, সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না প্রমুখ।বক্তারা বলেন, আমরা সরকারের পক্ষ থেকে চিকিৎসার দাবি করছি না, প্রয়োজনে তার পরিবারই বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে। আমাদের দাবি হলো—আগামী ১২ ঘণ্টার মধ্যে সেনা বা যে-ই হোক হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। নইলে ২৪-এর বিপ্লবীরা আপনাদেরও জবাব দিতে জানে, যেমনটা ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। চট্রগ্রামে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় পথসভা থেকে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।বুধবার Read more

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির
ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে Read more

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন