আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে দেখা নাও যেতে পারে কোনো প্রধান স্পনসরের লোগো। অনলাইন গেমিং প্রতিষ্ঠান ড্রিম ১১ সম্প্রতি বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে থাকা স্পনসরশিপ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ইএসপিএনের। সম্প্রতি ভারতে পাস হয়েছে অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন, যেখানে রিয়েল-মানি গেমিং কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরই প্রেক্ষিতে ড্রিম ১১ আগেভাগেই সরে আসে ২০২৬ পর্যন্ত চলমান স্পনসরশিপ চুক্তি থেকেচুক্তি বাতিলের পরপরই বিসিসিআই নতুন স্পনসর খুঁজতে উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংস্থাটি আগ্রহী প্রতিষ্ঠানের কাছে ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ চেয়েছে। আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, আর বিড জমা দিতে হবে ১৬ সেপ্টেম্বরের মধ্যে।এছাড়াও নতুন চুক্তির ক্ষেত্রে কোনো অ্যালকোহল, জুয়া, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত পণ্য কিংবা জনস্বার্থবিরোধী প্রতিষ্ঠান বিড করতে পারবে না নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এদিকে আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মাঝে নতুন স্পনসরশিপ চূড়ান্ত করা বিসিসিআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে। এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ‘ব্লু’জদের প্রতিপক্ষ ওমান, পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে, এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’
পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’

অশান্ত পার্বত্য চট্টগ্রাম, হৃদরোগ দিবস এবং রাজনীতির নানা খবর ঠাঁই পেয়েছে সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনামে। সাথে এশিয়া কাপ Read more

এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক
এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, কোম্পানিটি শিগগির উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স Read more

খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন