অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।সৌদি আরব, রাশিয়াসহ আরও ছয়টি দেশ জুন মাসে দৈনিক চার লাখ ১১ হাজার ব্যারেল তেলের উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে, এক মাস আগে একই ধরনের পদক্ষেপের ফলে দাম কমে গিয়েছিল।ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কায় অপরিশোধিত তেলের দামও কমছে।২০২২ সালের পর থেকে তেলের উৎপাদন অব্যাহতভাবে কমিয়ে আসছিল ওপেক প্লাস। যদিও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে সংস্থাটি। সোমবার (৫ মে) বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ৬০ ডলারের নিচে লেনদেন হয়েছে। কিছু বিশ্লেষক অপ্রত্যাশিত পদক্ষেপের সম্ভাব্য কারণ হিসেবে ট্রাম্পের দাম কমানোর চাপ ও কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানি তেল রপ্তানি কমার দিকে ইঙ্গিত করেন।সুইসকোট ব্যাংকের সিনিয়র বিশ্লেষক ইপেক ওজকারদেস্কায়া বলেন, ওপেক প্লাসের পদক্ষেপটি খুব একটা চমকপ্রদ নয়, তবে এই পদক্ষেপের পেছনের কারণগুলো এখনো বোঝা যাচ্ছে না।এদিকে যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্কের চাপে হিমশিম খাচ্ছে চীনের রপ্তানি খাত। এতে দেশটিতে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাশের মতে, প্রায় ১ কোটি ৬০ লাখ চীনা কর্মী যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের উৎপাদনের সঙ্গে যুক্ত। আবার নোমুরা ব্যাংক বলছে, যদি এই ‘শক’ চলতে থাকে তাহলে স্বল্পমেয়াদে ৫৭ লাখ এবং দীর্ঘমেয়াদে ১ কোটি ৫৮ লাখ কর্মী চাকরি হারাতে পারেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর কলাতলী Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
যশোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব উদ্দিন (২২) খুন হয়েছেন।সোমবার (২ জুন) বিকেলে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন