স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের শিক্ষার্থীরা।রবিবার (২৫ মে) জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও নতুন ক্যাম্পাসে দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসজুড়ে স্ক্যাবিস ভাইরাসের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেন তারা।এবিষয়ে পি-১০২ ব্যাচের শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, আমাদের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল স্ক্যাবিস ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সচেতনতামূলক বার্তা সবাইকে পৌঁছে দিতে পেরেছি। এটি আমাদের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা ছিল। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করার আগ্রহ রয়েছে আমাদের। এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করতে পারার পেছনে নয়ন স্যারের অবদান অপরিসীম। আমরা সবাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই উদ্যোগের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. নয়ন হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের এই সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে স্ক্যাবিস ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে যেকোনো দুর্যোগ সহজেই মোকাবেলা করা সম্ভব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামী ২ দিন বিদ্যুৎ Read more

নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০
নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী। সে অভিযানে নিক্ষিপ্ত ৮টি বোমায় নিহত হয়েছেন নারী ও Read more

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা Read more

ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক
ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক

ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের মোতায়েন করতে চাওয়া ন্যাশনাল গাার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন একজন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি Read more

‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’
‘জামায়াতও আওয়ামী লীগের পথেই হাঁটছে’

জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।শুক্রবার (০৩ Read more

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন