হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে বাংলাদেশকে হারিয়েছে। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর বাংলাদেশ হকিতে শ্রীলঙ্কার কাছে হারল। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘২০০৬ সালে শ্রীলঙ্কায় এক ম্যাচ হারের পর আমরা কখনও হারিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আমার এক ম্যাচে ৫ গোল রয়েছে। টুর্নামেন্টে এমন এক ম্যাচে হতেই পারে। আগামীর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এশিয়ান গেমস নিশ্চিত ও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে প্রত্যাশা করি।’চয়নের মতো একই তথ্য দিলেন জাতীয় দলের আরেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তারা দুই জনই গত দুই দশকে বাংলাদেশ হকির সবচেয়ে বড় দুই তারকা। উভয়েই দাপটের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। তাদের সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারত না। ৬-৮ গোলে হারের ঘটনা অসংখ্য। এশিয়ান গেমসে বাছাই টুর্নামেন্টে দলের প্রধান কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আতিকুজ্জামান। তিনি এই হার নিয়ে ব্যাংকক থেকে বলেন, ‘ডিপ ডিফেন্স আমাদের ঠিকমতো হয়নি। প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিংয়ে সমস্যা ছিল। টানা দু’দিন দুই ম্যাচ গরমের মধ্যে খেলতে হয়েছে। আজকের হারের দায় কোচ হিসেবে আমি নিচ্ছি।’এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আজকের ম্যাচে হারের পর এশিয়ান গেমসে খেলাটা খানিকটা শঙ্কার মধ্যে। বাংলাদেশের গ্রুপে ইতোমধ্যে শ্রীলঙ্কার ৬ পয়েন্ট। চাইনিজ তাইপে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও ৬ পয়েন্ট হবে। তাই বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমসে খেলতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। যা নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ, ‘৬ এপ্রিল উজবেকিস্তানকে হারাতে আমরা বদ্ধপরিকর। এই ম্যাচের ভুল কাটিয়ে উজবেকিস্তানকে হারিয়ে আমরা সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করতে চাই।’আজ ম্যাচের ৬ মিনিটে শ্রীলঙ্কা ম্যাচে লিড নেয়। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা আনেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে শ্রীলঙ্কা আবার লিড নেয়। তৃতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের চার মিনিটে শ্রীলঙ্কা ব্যবধান বাড়িয়ে ৩-১ করে। শ্রীলঙ্কা গোল করার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আমিরুল। বাকি ১১ মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেও পারেনি। শ্রীলঙ্কা পুরো ম্যাচে মাত্র একটি পেনাল্টি কর্নার পেয়েছে। বাংলাদেশ ছয়টি পেয়েও গোল করতে পেরেছে মাত্র একটি। পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি টের পাচ্ছে বাংলাদেশ দল। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫
ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫

ইসরাইলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) শহরের Read more

খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন