কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছে এই ৫ জেলেকে স্পিডবোটে এসে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন সাবারং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।ধরে নিয়ে যাওয়া জেলে হলেন- শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস (৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০), নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)।তারা সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।শাহ পরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, মাছ ধরতে নৌকায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচ জেলে সাগরে যাওয়ার পর ফেরার পথে তাদেরকে আরাকান আর্মি আটক করে। জেলের স্বজনরা এ ঘটনাটি বিজিবিকে জানিয়েছেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, পারকি সৈকতে তীব্র ভাঙন

কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এ ভাঙনের ফলে সৈকতের সৌন্দর্য যেমন ক্ষতিগ্রস্ত Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা
মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা

মক্কায় পবিত্র মসজিদুল হারামে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রোববার (৮ জুন) তাওয়াফুল বিদা বা বিদায়ী Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি
ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইতে ভুয়া হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশি ও ২ সুদানি নাগরিকসহ পাঁচজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন