সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা জানানো হয়।শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ আবদুল আজিজ আল শেখের ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মাহ এক জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও অমূল্য পাণ্ডিত্য স্মরণীয় হয়ে থাকবে। তার অবদান মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।’বিশ্বব্যাপী স্বীকৃত এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের ফতোয়া বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলেরও প্রধান ছিলেন।তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।সৌদি আরবের রাজধানী রিয়াদে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেখ আবদুল আজিজ আল শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের ইন্তেকালে ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

বেনাপোল সীমান্তে দুই দিনে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ, আটক ৩
বেনাপোল সীমান্তে দুই দিনে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ, আটক ৩

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু'দিন অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ Read more

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, 'এনসিপি জুলাই Read more

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন