রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই ট্রাককে পেছন থেকে অন্য একটি চাল বোঝাই ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শমীম শেখ।নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শমীম শেখ জানান, কুষ্টিয়া থেকে এসে সবজি বোঝাই ট্রাক ঢাকা যাচ্ছিল। রাত ১টার দিকে রাজবাড়ীর কল্যাণপুর এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়। সে সময় ট্রাক চালক ও তার সহকারী চাকা পরিবর্তন করছিলেন। পরে পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি সবজি বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই চালক ও তার সহকারী নিহত হন।রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ‘সামরিক অভিযান’ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন Read more

ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

২৮ আগস্ট: নামাজের সময়সূচি
২৮ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৩ ভাদ্র ১৪৩২ বাংলা, ৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না: এলন মাস্ক
আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না: এলন মাস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিচ্ছে। প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফার পর এবার Read more

লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের
তীব্র তুষারঝড়ে কপাল পুড়ল সমিতদের

অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ে যখন চারপাশ সাদা বরফে ঢেকে গেছে, ঠিক সেই সময় তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন