প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।তবে ড. ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।কর্মকর্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।প্রসঙ্গত, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছিল।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই এ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে ধরা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও এ সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন